ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

ঢাকাসহ দেশের চার বিভাগে বৃষ্টির আভাস

দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। তবে এবার স্বস্তির খবর দিচ্ছে আবহাওয়া অধিদফতর। ঢাকাসহ দেশের চার বিভাগে বৃষ্টির আভাস দিয়েছে সংস্থাটি। তবে রাজশাহী ও পাবনা জেলার ওপর দিয়ে বহমান থাকতে পারে মৃদু তাপপ্রবাহ। শুক্রবার (২৫ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।


এ বিষয়ে আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান বলেন, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।


তিনি বলেন, রাজশাহী ও পাবনা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, এটি অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ads
ads
ads

Our Facebook Page

↑